দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জানা নায়গান প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে পাইরেসির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্তসহ সেলভাম ও বালাকৃষ্ণান নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলায় তাদের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হলেও এটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ফাঁস হয়ে যায়।
পরিচালক এইচ. বিনোথ নির্মিত এই সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও বার্তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র স্থগিত রেখেছে বলে জানা গেছে।
এর আগে মার্চ মাসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হলেও সেন্সর কমিটির এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়। এতে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
সিনেমাটির প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ বলেন, আমরা বর্তমানে সিবিএফসির ছাড়পত্রের অপেক্ষায় আছি। সেন্সর সার্টিফিকেট পেলেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিজয় স্যার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
উল্লেখ, জানা নায়গান-কে থালাপতি বিজয়-এর অভিনয় জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে পূর্ণকালীন সময় দেওয়ার লক্ষ্যে তিনি বিনোদন অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেনন।
জে আই